Author: ইউনিসেফ বাংলাদেশ

ডেঙ্গু থেকে সুরক্ষায় পরিবারের জন্য পরামর্শ বাংলাদেশে এখন বর্ষাকাল, জমে থাকা ও দূষিত পানি থেকে রোগের প্রাদুর্ভাবের জন্য এটি উপযুক্ত সময়। এসব রোগের মধ্যে ডেঙ্গু রয়েছে, যেটি মশার মাধ্যমে ছড়ায়। এ বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা উদ্বেগজনকভাবে বেড়েছে, বিশেষ করে শিশুদের মধ্যে।জুলাই ২০২৫ পর্যন্ত দেশে ২০ হাজার ৯০০ এরও বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে এবং এতে ৮৩ জনের মৃত্যু হয়েছে। ডেঙ্গু আক্রান্ত ব্যক্তিদের মধ্যে প্রায় ৪ হাজার ৬০০ শিশু রয়েছে, যাদের বয়স ১৫ বছরের কম। এটি উদ্বিগ্ন হওয়ার মতো সংবাদ। বিশেষজ্ঞরা বলছেন, আগামী মাসে আরও নতুন ডেঙ্গু রোগী শনাক্ত হতে পারে। তবে ডেঙ্গু প্রতিরোধ করা যায় আর আপনার সন্তানদের সুরক্ষিত রাখতে…

Read More