Author: জাহিদ হাসান

শিক্ষক, লেখক, কিডস এন্ড প্যারেন্টিং অ্যাক্টিভিস্ট

শায়খ ইবনে উথাইমীন (রাহিমাহুল্লাহ) বলেছেন, শিশুরা তাদের শৈশবে যে অভ্যাস গড়ে তোলে, সেটি তাদের ভবিষ্যৎ জীবনেও প্রভাবিত করে। তাই ইসলাম আমাদের শিক্ষা দেয় যে, সন্তানদের সঠিক পথে পরিচালিত করতে হলে ছোট থেকেই তাদের ইসলামী শিক্ষা ও শালীনতা শেখানো জরুরি। উদাহরণস্বরূপ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদের সাত বছর বয়স থেকে নামাজ পড়ার আদেশ করতে বলেছেন এবং দশ বছর বয়সে নামাজ পড়তে না চাইলে তাদের হালকা শাসন করতে বলেছেন, যাতে তারা নামাজের গুরুত্ব বুঝে এবং এই অভ্যাস গড়ে ওঠে। একটু ব্যাখ্যা করে বললে, যদি একটি ছোট মেয়ে ছোট জামা (যা শুধু হাঁটু পর্যন্ত) বা ছোট হাতা জামা পরিধান করতে অভ্যস্ত হয়, তাহলে…

Read More

সন্তান আল্লাহ সুবহানাহু ওয়াতাআ’লার পক্ষ থেকে প্রাপ্ত আমানত। সন্তানরা নিঃসন্দেহে পিতা-মাতার জীবনে আনন্দ ও স্বস্তির অন্যতম উৎস। তারা পরিবারের জন্য সুখ বয়ে আনে এবং আল্লাহ তা’আলা তাদের মাধ্যমে পরিবারের রিজিক বাড়িয়ে দেন। তারা ভবিষ্যতের আশা ও ভালোবাসার প্রতীক। সন্তানদের ভালোভাবে গড়ে তোলা এবং তাদের সঠিক শিক্ষায় (ই’লমান নাফিয়্যান) শিক্ষিত করা প্রত্যেক বাবা-মায়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ সন্তানরাই পরিবারের ভবিষ্যতের উত্তরাধিকারী। একজন বাবা তার সন্তানদের নিজের ভবিষ্যতের সাহায্য ও সহায়ক হিসেবে দেখে থাকেন এবং মনে করেন তারা পারিবারিক বংশবৃদ্ধির ধারাকে অব্যাহত রাখবে। একজন মা তার সন্তানদের জীবনের আশা ও সান্ত্বনার উৎস হিসেবে অনুভব করেন। সন্তানদের জন্যই তার জীবন পূর্ণতা পায়, এবং…

Read More

ইবনুল কাইয়িম (রহিমাহুল্লাহ) বলেছেন, “ইসলামে পিতা-মাতার দায়িত্ব এতটাই গুরুত্বপূর্ণ যে কিয়ামতের দিন আল্লাহ প্রথমে সন্তানের কাছে তাদের পিতামাতার কার্যকারিতার বিষয়ে প্রশ্ন করবেন, তারপর পিতা-মাতার কাছে সন্তানের আনুগত্য সম্পর্কে প্রশ্ন করবেন।” [তুহফাতুল-মাওদূদ ফি আহকামিল-মাওলূদ, পৃষ্ঠা ৩৩৬] এটা বোঝায় যে, ইসলাম সন্তানদের সঠিকভাবে বড় করে তোলার দায়িত্ব পিতা-মাতার ওপর কতটা গুরুত্ব দিয়েছে। কিয়ামতের দিন পিতা-মাতার দায়িত্ব পালনের প্রশ্ন আগে আসবে।আজ থেকে জাহিদ হাসান ভাইয়ের প্যারেন্টিং বিষয়ক লেখাগুলো প্যারেন্টিং টিপস শিরোনামে একটি সিরিজ আকারে শেয়ার করা হবে ইন শা আল্লাহ। যারা সন্তানের পিতামাতা হয়েছেন বা হবেন তারা সবাই গুরুত্বের সহিত এই সিরিজটি পড়বেন। এই সিরিজে শিশুদের শারীরিক স্পেশালি মনস্তাত্ত্বিক দিক, পিতামাতার করনীয় সবকিছু…

Read More